পরিবেশ অধিদপ্তরের আমন্ত্রণে কক্সবাজার বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান অপসারণ করলো প্রায় ৪ টন ময়লা

Ukhiyacox News
By -


 

‎মোবারক সিকদার | কক্সবাজার প্রতিনিধি |২৯ ডিসেম্বর ২০২৫ইং

‎গত কিছু দিন আগে কক্সবাজারে আগত একজন পর্যটক কক্সবাজার সুগন্ধা পয়েন্টের কিছু অংশে ময়লার স্তুপ দেখতে পাই এবং তা ভিডিও দারুণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলে তা কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। সেই সুবাদে আজ ২৯ ডিসেম্বর ২০২৫ইং কক্সবাজার বিডি ক্লিন টিমের উক্ত স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে - উক্ত ইভেন্টে কক্সবাজার সদর টিম, উখিয়া টিম, ঈদগাঁ টিম ও মহেশখালী টিম যৌথ ভাবে অংশগ্রহণ করে। 

‎উক্ত ইভেন্টের সহযোগিতায় ছিলেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তর এবং UNIDO। উক্ত ইভেন্ট'টি পরিচালিত করেন বিডি ক্লিন কক্সবাজার টিমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ করিম।

‎বিডি ক্লিন কক্সবাজার টিমের প্রধান সমন্বয়ক বলেন- বালিয়াড়িতে এত ময়লার স্তুপ করতেছে আশপাশে থাকা হোটেল-মোটেল জীর্ণ হয় স্থানিয় দোকানদার ব্যবসায়ীগণ সহ আর অনেকেই। টিম লিডারের আহ্বান বিডি ক্লিন কক্সবাজার টিম হয়ে আমরা এই স্থান'টি পরিচ্ছন্ন করে দিয়ে গেলাম এখন আপনাদের দায়িত্ব এই জায়গায় পরিচ্ছন্ন করে রাখার। 

‎UNIDO এর কর্মকর্তা বলেন - কক্সবাজার'কে পরিচ্ছন্ন রাখতে যাদের এগিয়ে আসা দরকার তাঁরাই এই পর্যটন নগরীকে অপরিচ্ছন্ন করে রাখছে। UNIDO কর্মকর্তা কক্সবাজার বিডি ক্লিনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানায় তাদের ডাকে সাড়া দিয়ে উক্ত মেগা ইভেন্ট'টি পরিচালনা করার জন্য। 

‎কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান যারাই এই জায়গায় গুলো'কে অপরিচ্ছন্ন করে রাখছে আমরা দ্রুত তাদের বিরুদ্ধে একশন নিব। এবং বেশ কয়েক'টি হোটেল মোটেল জীর্ণ'কে জরিমানা করার কথা ও ব'লে এসেছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !