উখিয়া ব্যাটালিয়নের অভিযান: ৯,৮০০ পিস ইয়াবা বাজেয়াপ্ত

Ukhiyacox News
By -

 


নিজস্ব প্রতিবেদন :

শীলখালীতে ৬৪ বিজিবি’র হাতে প্রাইভেটকারে ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ থানার হাবিরপাড়া গ্রামের মোঃ জামাল (৪৩) আটক হয়েছেন। উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মাদক সরবরাহকারী এবং চোরাকারবারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকসহ অবৈধ কার্যক্রম দমন করে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি করতে সক্রিয়ভাবে কাজ করছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !