চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদন : কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !