![]() |
| মৃত, |
নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকায় ব্রিজের নিচ থেকে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের (৫৫) ম’র’দে’হ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে ম’র’দে’হটি উদ্ধার করে।
নিহত ইউনুছ সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। পরিবার জানায়, মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ম’র’দে’হের পরনে শুধু প্যান্ট ছিল, গায়ে কোনো পোশাক পাওয়া যায়নি। টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, ঘটনার তদন্ত চলছে এবং ম’র’দে’হটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

