দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব পেল উখিয়া অনলাইন প্রেসক্লাব

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদন : কক্সবাজারের উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাহী কমিটির নির্বাচন–২০২৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জসিম আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর শাহারিয়া। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক সোহাগ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ বড়ুয়া, অর্থ সম্পাদক এইচ.কে. রফিক উদ্দিন এবং ক্রীড়া সম্পাদক কনক বড়ুয়া। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন, শরিফ আজাদ, রুহুল আমিন, হেলাল উদ্দিন ও কামাল আজাদ। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !