বিএনপি নেতা ইউনুস হত্যাকাণ্ডে মামলা প্রধান আসামি সংগঠনের সাধারণ সম্পাদক আলম

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদন : কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতা ইউনুস সিকদার হত্যাকাণ্ডে মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেল থানায় মামলা করেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমকে প্রধান আসামি করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা নং জি.আর–৭৯৯/২৫, ধারা ৩৬৫/৩৮৫/৩০২/২০১/৩৭৯/৫০৬(২)/৩৪। উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে ফোনে ডেকে নেওয়ার পর ইউনুস নিখোঁজ হন। পরদিন সকালে হ্নীলা রঙ্গিখালী ব্রিজের নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ নভেম্বর জানাজা শেষে তাকে পৌর এলাকার কুলাল পাড়ায় দাফন করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !