ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ukhiyacox News
By -
রেজাউল করিম শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও অভিভাবক-শিক্ষক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া উপজেলার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ অভিভাবক মতবিনিময় সভা। ১২ নভেম্বর (বুধবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সরোয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আবুল ফজল এবং রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আলম চৌধুরী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান যুগে মানসম্মত শিক্ষা অর্জন ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক — এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। তারা আরও বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অযথা ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করছে, যা অভিভাবকদের সতর্ক দৃষ্টি ও সচেতন তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল, অনুপস্থিতির হার, শিক্ষাগত সমস্যাসমূহ এবং তার সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অভিভাবকেরা তাদের সন্তানের পড়াশোনার মানোন্নয়নে বিদ্যালয়ের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা এবং শিক্ষার্থীদের মানসিক অনুপ্রেরণা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক । সভার শেষে উপস্থিত অতিথিগণ বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !