দুর্ঘটনায় আহত স্বপ্না চক্রবর্তী তবু থেমে নেই ডিআরইউতে কাজের স্বপ্ন

Ukhiyacox News
By -
জাহেদ আলম, নিজস্ব প্রতিবেদক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী সাংবাদিকদের অংশগ্রহণ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী এক নিবেদিত সাংবাদিক— স্বপ্না চক্রবর্তী, সিনিয়র রিপোর্টার, দৈনিক রূপালী বাংলাদেশ। আসন্ন ডিআরইউ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী বিষয়ক সম্পাদক পদে। তবে সম্প্রতি এক দুর্ঘটনায় পা ভেঙে তিনি শয্যাশায়ী। এই কারণে এখনো তিনি সরাসরি উপস্থিত হয়ে ভোট চাইতে পারছেন না। স্বপ্না চক্রবর্তী বলেন, “প্রবীণদের আশীর্বাদ আর নবীনদের ভালোবাসা নিয়েই ডিআরইউতে কাজ করতে চাই। এখন দেখা করতে পারছি না, কিন্তু আপনারা দোয়া এবং সমর্থন রাখলে শিগগিরই সুস্থ হয়ে আবার সকলের সঙ্গে মিলিত হব।” ডিআরইউ’র অনেক সিনিয়র সদস্য এবং সহকর্মীরা স্বপ্নাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, “স্বপ্না শুধু একজন প্রার্থী নন, তিনি নারী সাংবাদিকদের কণ্ঠস্বর। তাঁর মনোবল ও কর্মনিষ্ঠা অন্যদেরও অনুপ্রাণিত করে।” সংবাদপত্র সূত্রে জানা গেছে, স্বপ্না চক্রবর্তী দীর্ঘদিন ধরে নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও সমঅধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। এই নির্বাচনে তাঁর জয় শুধু একটি পদ অর্জন নয়, বরং নারীর শক্তি, মনোবল এবং সাংবাদিক সমাজে সমতার প্রতীক হিসেবে গণ্য হবে। সহকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, শিগগিরই সুস্থ হয়ে তিনি আবার মাঠে ফিরে আসবেন এবং একাধারে ডিআরইউ ও নারী সাংবাদিক সমাজে কার্যকর ভূমিকা পালন করবেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !