ঘরের ছেলে ঘরে ফিরেছেন”—বিএনপিতে ফিরে এলেন খাইরুল আলম চৌধুরী

Ukhiyacox News
By -
প্রতিবেদক: রেজাউল করিম ভালুকিয়াপালংয়ের সামাজিক অনুষ্ঠানে এক ফ্রেমে তিন চৌধুরী, দলে ফেরার বার্তা দিলেন খাইরুল আলম বিস্তারিত সংবাদ: ভালুকিয়াপালং, উখিয়া (কক্সবাজার): বুধবার (১২ নভেম্বর) ভালুকিয়াপালংয়ে এক সামাজিক অনুষ্ঠানে একই ফ্রেমে দেখা যায় তিন চৌধুরী—খাইরুল আলম চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী ও আরও এক স্থানীয় প্রভাবশালী চৌধুরীকে। দীর্ঘদিন পর এই একসঙ্গে উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে খাইরুল আলম চৌধুরী বলেন, “আমি দলের বাইরে কেউ নই, সবসময় দলের সঙ্গে আছি ও থাকব। ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।” অপরদিকে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, “ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরেছে। ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের শক্তি।” উল্লেখ্য, খাইরুল আলম চৌধুরী ২০১৬ সালে দলীয় সিদ্ধান্তের বিরোধিতার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক বিরতির পর তিনি এখন পুনরায় দলে ফিরেছেন বলে জানা গেছে। স্থানীয়রা বলেন, “আজকের এ উপস্থিতি প্রমাণ করে—দলীয় ঐক্য ফিরে আসছে, আর খাইরুল আলম চৌধুরী তার আপন ঠিকানায় ফিরেছেন।”

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !