কোটবাজার দোকান মালিক সমিতি নির্বাচনে প্রার্থী সাবেক শিক্ষক জালাল উদ্দীন কাউসার, ব্যবসায়ীদের সমর্থন প্রত্যাশী

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

আসন্ন কোটবাজার দোকান মালিক সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫–এ সদস্য পদে প্রার্থী হয়েছেন সাবেক সহকারী শিক্ষক এইচ. এম. জালাল উদ্দীন কাউসার। তিনি দীর্ঘদিন শিক্ষা ও সমাজসেবায় যুক্ত থেকে এলাকায় সম্মান অর্জন করেছেন।

সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি কোটবাজার ব্যবসায়ী সমাজের ঐক্য, উন্নয়ন ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি সকল ব্যবসায়ী ও এলাকার মানুষের কাছে দোয়া ও সামর্থন প্রত্যাশা করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শিক্ষা ও সততার প্রতীক হিসেবে পরিচিত জালাল উদ্দীন কাউসার নির্বাচনে বিজয়ী হলে কোটবাজার দোকান মালিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !