নিজস্ব প্রতিনিধি,
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নে বনভূমি দখলকে কেন্দ্র করে পারিবারিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল ইসলাম ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত (পিএফ) বনভূমির বসতভিটা নিয়ে নুরুল ইসলাম ও তার জেটাতো ভাই মো. ছেয়দের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহৃত হয়।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

