চোরাই দুই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদল সভাপতি আটক

Ukhiyacox News
By -


ডেস্ক-

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

গ্রেফতার রোহান চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এম এ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

পুলিশ জানায়, বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ রোহানকে গ্রেফতারের পর তার তথ্য অনুযায়ী আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং সোহাগ আলী নামে আরেকজনকে আটক করা হয়।

বাঘা থানার ওসি আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, উদ্ধার মোটরসাইকেল দুটি মালিকদের বুঝিয়ে দেওয়া হবে এবং দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !