রোহিঙ্গা ক্যাম্পে নজরদারির সংকট, নিখোঁজ ৭০০ সিসি ক্যামেরা

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা ভেঙে পড়েছে। কাঁটাতার কেটে তৈরি হয়েছে একাধিক গোপন পথ। এসব পথ ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবাধে চলাচল করছে।

বিজিবি জানায়, কাঁটাতার কেটে ফেলার পর তা আর মেরামত করা হয়নি। এতে স্থানীয় দুষ্কৃতিকারীরাও রোহিঙ্গাদের সঙ্গে অপরাধে জড়াচ্ছে। এপিবিএন সূত্রে জানা গেছে, ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও সচল নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক ও অস্ত্র বাণিজ্যই এসব ধ্বংসাত্মক তৎপরতার মূল কারণ। ফলে দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !