আজ বিশ্ব শিক্ষক দিবস: ভালো শিক্ষকই গড়ে দেয় আলোকিত প্রজন্ম

Ukhiyacox News
By -

 


নিজস্ব প্রতিবেদন :

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকদের মর্যাদা, শিক্ষার গুণগত মানের নিশ্চয়তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

উখিয়া উপজেলা শিক্ষক সমাজের উদ্যোগে সকালে উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। উন্নত সমাজ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। শেষে শিক্ষক সমাজের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !