দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে ছাড়াল ২ লাখ টাকার সীমা

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা, যা আগের চেয়ে ৩ হাজার ১৫০ টাকা বেশি। আগামীকাল মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে ৫ অক্টোবর স্বর্ণের দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৬২৮ টাকায়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !