আসল শিবির হইলো আমার মা’ বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্যে ডাকসু নেত্রী জুমা

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফের আলোচনায়। ৩ অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়।”

‎ব্যক্তিগত ধর্মীয় অভিজ্ঞতা শেয়ার করার নামে এমন মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। এর আগেও জুমা ভয়েস অব ওয়াশিংটন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি সমান অধিকারে বিশ্বাসী না, আমি নায্য অধিকারে বিশ্বাসী।” তার এমন বক্তব্যে নারীর অধিকার ও সমতার প্রশ্নে রক্ষণশীল অবস্থানের পরিচয় স্পষ্ট।

‎ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে বারবার বিতর্কিত মন্তব্যে জড়ানোয় তার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

‎


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !