উখিয়া হাসপাতালে পরিচ্ছন্নতার বড় পদক্ষেপ: বিডি ক্লিন টিম অপসারণ করলো ২ টন ময়লা

Ukhiyacox News
By -

 

মোবারক সিকদার : প্রতিনিধি 


‎পরিচ্ছন্ন উখিয়া গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। এই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিচালিত হয় বিশাল পরিচ্ছন্নতা অভিযান।
‎
‎অভিযানে অংশগ্রহণকারীরা হাসপাতাল প্রাঙ্গণসহ আশপাশের এলাকা থেকে প্রায় ২ টন ময়লা-আবর্জনা অপসারণ করেন। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎
‎অভিযানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ নাসরিন জেবিন। তিনি বলেন,
‎
‎“পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সকলের অধিকার ও কর্তব্য। বিডি ক্লিনের মতো উদ্যোগগুলো সমাজে সচেতনতা বৃদ্ধি করছে।”
‎
‎অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন উখিয়া টিম লিডার ওমর ফারুক।
‎তিনি জানান,
‎
‎“আমাদের লক্ষ্য পরিচ্ছন্নতাকে একটি দিনের কাজ নয়, বরং একটি চলমান আন্দোলনে পরিণত করা। স্থানীয় জনগণকে এ কাজে আরও বেশি সম্পৃক্ত করতে চাই।”
‎
‎অভিযানে আরও উপস্থিত ছিলেন:
‎
‎আউটডোর ইনচার্জ মোঃ সরওয়ার আকতার,
‎
‎ষ্টোর কিপার মোঃ রহিম উল্লাহ,
‎
‎সাংবাদিক ইমরান আল মাহমুদ ও সাংবাদিক বশর,
‎
‎বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
‎
‎টিমের আইটি সদস্য মোবারক সিকদার বলেন,
‎
‎“পরিচ্ছন্ন উখিয়া গড়তে বিডি ক্লিন কাজ করছে নিরলসভাবে। আমরা চাই সবাই এগিয়ে আসুক।”
‎
‎স্থানীয়দের ভাষ্যমতে, হাসপাতাল ও আশপাশে আগে যত্রতত্র ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হতো। বিডি ক্লিনের এই উদ্যোগে এলাকায় এখন অনেক বেশি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বিরাজ করছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
‎
‎উল্লেখ্য, বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছে। তাদের এ কর্মযজ্ঞ শুধু সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি সচেতনতা আন্দোলন—যা প্রমাণ করে যে, একযোগে কাজ করলে আমরা গড়তে পারি পরিচ্ছন্ন, সুন্দর এবং বাসযোগ্য উখিয়া।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !