নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নে সাড়ে তিন বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে জসিম উদ্দিন মিসবাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জুমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, প্রাইভেট পড়তে গিয়ে মিসবাহ তাকে ফুসলিয়ে নার্সারিতে নিয়ে বলাৎকার করে। আহত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে বিষয়টি জানালে স্থানীয়রা মিসবাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়দের দাবি, এর আগেও মিসবাহ একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন এবং গণধোলাইয়ের পর বিদেশ পালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরে এসে আবার এলাকায় বসবাস শুরু করেন।
পিএমখালী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ উল্লাহ জানান, খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

