টেকনাফে মালয়েশিয়া পাচারের পথে আটকে থাকা নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে মানবপাচারের শিকারদের বন্দি রাখা হয়েছিল। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পলাতক পাচারকারীদের ধরতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !