নিজস্ব প্রতিবেদন :
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চিকিৎসকদের প্রেসক্রিপশন পাঠযোগ্য করার কড়া নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, অস্পষ্ট হাতের লেখা রোগীর জীবন বিপন্ন করছে। রায়ে বলা হয়— আগামী দুই বছরের মধ্যে সরকারি চিকিৎসকদের বড় অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লিখতে হবে এবং মেডিকেল শিক্ষায় হাতের লেখা উন্নয়নের পাঠ অন্তর্ভুক্ত করতে হবে।
মার্কিন এক গবেষণা জানায়, প্রতিবছর চিকিৎসাগত ভুলে মারা যায় প্রায় ৪৪ হাজার মানুষ, এর মধ্যে সাত হাজার মৃত্যুর মূল কারণ ডাক্তারদের অস্পষ্ট প্রেসক্রিপশন। আদালত মনে করে, এ ধরনের অবহেলা স্বাস্থ্যসেবায় মারাত্মক পরিণতি ডেকে আনছে।

