নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের উখিয়া থানার পুলিশ পৃথক দুই অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ উখিয়া থানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৫ অক্টোবর) সকালে এসআই (নিঃ) আব্দুল আজাদ ও এএসআই (নিঃ) আব্দুল মমিনের নেতৃত্বে পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন বিকেলে এসআই (নিরস্ত্র) ফরহাদ রাব্বি ইষানের নেতৃত্বে রাজাপালং ইউনিয়নের ডিগিয়া-চাকবৈঠা সড়কের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে আরও ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দুটি ক্ষেত্রেই ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

