নিজস্ব প্রতিবেদন :
জাতীয় পর্যায়ের দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর ঢাকার বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আবুল কাশেম একেএনসি উচ্চ বিদ্যালয়।
পুরো ম্যাচজুড়ে দুই দল আক্রমণ–প্রতি আক্রমণে লড়লেও ভাগ্য সহায় হয়নি উখিয়ার প্রতিনিধিদের। শেষ মুহূর্তে প্রতিপক্ষের একমাত্র গোলেই হার মানতে হয় একেএনসিকে। তবুও দলটির লড়াকু মানসিকতা ও দৃঢ় পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

