উখিয়ায় নিখোঁজ অর্পিতা: বিদ্যালয়ে গিয়ে আর ফেরেনি পালং স্কুল পড়ুয়া, স্বজনদের আহাজারি

Ukhiyacox News
By -



নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের উখিয়ায় রত্না পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা বড়ুয়া (ডাকনাম অপা) গত ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন।

অর্পিতা বড়ুয়া স্থানীয় দিন মোহন বড়ুয়া ও সুপ্তি বড়ুয়ার দ্বিতীয় কন্যা। বৃহস্পতিবার সকালে সে বিদ্যালয়ের উদ্দেশে বের হলেও আর বাড়ি ফেরেনি। পরিবার জানায়, বাড়িতে কারো সঙ্গে তার কোনো মনোমালিন্য ছিল না। কোথায় বা কার সঙ্গে যেতে পারে—এ বিষয়ে কোনো ধারণাও করতে পারছেন না তারা।

নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা সর্বত্র খুঁজে বেড়ালেও এখনো কোনো খোঁজ মেলেনি। এমনকি পুলিশের কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।

অর্পিতার বাবা–মা জানান, তাদের মেয়ে পড়াশোনায় মনোযোগী ছিল এবং সব সময় পরিবারের সঙ্গে স্বাভাবিক আচরণ করত। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

অর্পিতা বড়ুয়ার কোনো খোঁজ বা তথ্য কারো কাছে থাকলে পরিবারের পক্ষ থেকে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

📞 যোগাযোগ: +880 1840-359506

 পরিবার ও স্বজনরা সবাই দোয়া চেয়েছেন, অর্পিতা যেন সুস্থ ও জীবিত অবস্থায় দ্রুত ফিরে আসে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !