নিজস্ব প্রতিবেদন :
উখিয়া মাঠে আগামীকাল (বুধবার) বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। এই মহারণে মুখোমুখি হবে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও এ.কে.এন.সি উচ্চ বিদ্যালয়। দুই প্রতিষ্ঠানের খেলোয়াড়, শিক্ষক ও অসংখ্য সমর্থকদের উপস্থিতিতে জমে উঠবে মাঠ।
পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হয়ে খেলবে বেশ কয়েকজন সম্ভাবনাময় ফুটবলার। এর মধ্যে রয়েছেন BKFC প্লেয়ার সাইদুর রহমান রিপাত ও নাঈম মাহমুদ। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন টুর্নামেন্টে আলো ছড়ানো সেরা উদীয়মান খেলোয়াড়দের মধ্যে আছেন আবদুল করিম, তামিম, হাসান জুবাইর, সাহাবি। রক্ষণভাগে ভরসা হয়ে দাঁড়িয়েছেন গোলবারের রক্ষনশীল দুই ফুটবলার মো. সাহেদ আলম ও মাহির।
এই দলকে প্রস্তুত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কোচ আবুল শামা খোকন। পাশাপাশি দলের তদারকির দায়িত্ব পালন করছেন কবির আহমদ, তারেক ও দিদার।
আয়োজকরা জানিয়েছেন, ফাইনাল খেলায় উপস্থিত থাকতে সকল শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীদের আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
📍 স্থান: উখিয়া মাঠ
⏰ সময়: আগামীকাল বুধবার বিকেল ২:৩০ টা

