রশি টেনে সড়কে ডাকাতি: উখিয়ার যুবক খুন, মূলহোতাসহ পুলিশের হাতে ৩ আসামি

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিহত হন উখিয়ার মাহমুদুল হক।

গ্রেপ্তার হুমায়ুন কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লামার ইয়াংছা এলাকা থেকে আরও দুই ডাকাত ফরিদুল আলম ও হামিদ হোছাইনকে আটক করে পুলিশ।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নিহতের পরিবারের করা মামলার তিন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !