ডেক্স :
গত ৯ই আগষ্ট সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা কাঁচা বাজারের একাধিক মুদির দোকানে মদ, গাঁজা ও খুচরা ইয়াবা বিক্রির খবর পেয়ে অনুসন্ধানে যায় একদল সংবাদ কর্মী,
সেখানে মাদক বিক্রির ভিডিও সাংবাদিকদের ক্যামরায় ধরা পড়লে সাংবাদিক জালালকে টেঁনে হেঁছড়ে অন্যস্থলে নিয়ে মোবাইল মানিব্যাগ ও সংবাদ সংগ্রহের সকল সরঞ্জাম কেঁড়ে নিয়ে উল্টো সাংবাদিককে জিম্মি করে গাঁজা দিয়ে ভিডিও ধারণ করে আব্দুর রহমান প্রকাশ (টনাইয়া) ও মাদক সম্রাট যুবদল নেতা সোনা আলম,
পরে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে থানায় মামলা ও জিডি করা হয়,মাদকের যোগানদাতা স্থানীয় ইউপি সদস্য মনজুর আলমের নেতৃত্ব জামিনে মুক্ত হয়ে টনাইয়া ও সোনাইয়ারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন,
গতরাত কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি যুবদল নেতা সোনা আলম ও শাহেদকে ১০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে কক্সবাজার থেকে ইয়াবা বিক্রয়কালে তাদের গ্রেফতার করে,
পুলিশ জানায়, সোনা আলমের বিরুদ্ধে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের মামলা রয়েছে,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,মাদক কারবারি সোনা আলম দলীয় পরিচয় দিয়ে ছাড় পাওয়ার চেষ্টা করলেও জড়িতদের রাজনৈতিক পরিচয় কোনো সুরক্ষা দেবে না বরং মাদক কারবারি কোন দলের হতে পারেনা,
মাদক কারবারি যতবড় নেতা হউক তাদের আমরা আইনের আওতায় আনতে সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই প্রতিবেদনের শিরোনাম দেন

