কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবা মামলায় যুবদল নেতা সোনা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোনা আলমের বিরুদ্ধে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক কারবারে জড়িতদের রাজনৈতিক পরিচয় কোনো সুরক্ষা দেবে না।

