নিজস্ব প্রতিবেদন :
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ বিহার ও শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাগুলোর বিচার ১৩ বছরেও শেষ হয়নি। পুলিশ মোট ১৯টি মামলা করলেও সাক্ষীরা আদালতে না আসায় ১৮টি মামলা ঝুলে আছে।
ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায় বলছে, রাষ্ট্র চাইলে ছবি-ভিডিও যাচাই করেই দোষীদের শাস্তি দেওয়া সম্ভব। তাদের অভিযোগ, তৎকালীন রাজনৈতিক প্রভাবে প্রকৃত হামলাকারীরা আড়ালে থেকে গেছে, আর মামলায় নিরীহ মানুষকে আসামি করা হয়েছে।
বৌদ্ধ নেতারা মনে করেন, বিচারের বিলম্ব ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে এবং দুর্বৃত্তায়নকে উসকে দিচ্ছে। আদালত বলছে, আসামির সংখ্যা ও সাক্ষীর অনুপস্থিতিই দীর্ঘসূত্রতার মূল কারণ।

