সমুদ্র সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার ম র দেহ উদ্ধার

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যাওয়া পর্যটক আহনাফের (১৬) মরদেহ উদ্ধার করেছে সি সেইফ লাইফগার্ড ও বীচ কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত আহনাফ বগুড়ার বাসিন্দা এবং জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের সম্পর্কীয় ভাতিজা। গতকাল দুপুর আড়াইটার দিকে তিন বন্ধুর সঙ্গে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে আহনাফসহ সবাই ভেসে যায়। লাইফগার্ড কর্মীরা দুইজনকে জীবিত উদ্ধার করলেও আহনাফ নিখোঁজ ছিলেন। প্রায় ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !