কক্সবাজারের কসুবউখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় ৭ থেকে ৮ বছর বয়সী তিন শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোহাম্মদ সাইফুল, স্থানীয় আব্দুল হক ফকিরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসা সাইফুল নাস্তা ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের উ পর নরপিশাচী নির্যাতন চালায়। এতে এক শিশু মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।এলাকায় ঘটনাটি জানাজানি হলে তীব্র ক্ষোভ দেখা দিলেও প্রভাবশালী মহলের সহযোগিতায় সাইফুল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করে গোপনে মীমাংসার উদ্যোগও নেওয়া হচ্ছে।উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

