নিজস্ব প্রতিবেদন :
উখিয়ার তরুণ সংবাদকর্মী নুরুল আমিনের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও নতুন তথ্য-প্রমাণে উঠে আসছে সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আমিন মৃত্যুর আগে গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তিনি কয়েকজন প্রভাবশালী মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন। স্থানীয়দের দাবি, মৃত্যুর আশঙ্কা আগেভাগেই টের পেয়ে তিনি ভিডিওটি স্ত্রীকে দিয়ে যান, যাতে মৃত্যুর পর অপরাধীরা চিহ্নিত হতে পারে।এলাকাবাসীর অভিযোগ, একটি শক্তিশালী রাজনৈতিক প্রভাবশালী মাদক সিন্ডিকেট ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমিনের পরিবার ও স্থানীয়রা একযোগে এ মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে ভিডিওতে উল্লিখিতদের দ্রুত গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

