নতুন করে এসেছে ৭৫০ রোহিঙ্গা, জানালো সেনা সদর

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

গত এক মাসে সেনা সদর জানিয়েছে, নতুন করে ৭৫০ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যৌথ বাহিনীর অভিযানে ২৭টি অস্ত্র, ৫৯০ রাউন্ড গুলি, বিপুল সামরিক সরঞ্জাম ও ৯ লাখ ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজধানীর বিজয়নগর ও নীলফামারির উত্তরা ইপিজেডে সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করে। এসব ঘটনায় সেনাসদস্যসহ বহু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন।


পার্বত্য চট্টগ্রামে পরিচালিত বিশেষ অভিযানে ৩৭ সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে মানিকগঞ্জে ৯টি ড্রেজার জব্দ ও চারজনকে গ্রেফতার করা হয়। মহাখালী ক্যানসার হাসপাতালে ৬২ দালাল ও মুন্সিগঞ্জে ভেজাল প্রসাধনী উৎপাদনকারী কারখানা থেকে অপরাধীরা ধরা পড়ে।


এ ছাড়া অগ্নিনির্বাপণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, আহতদের চিকিৎসা এবং কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী গত এক মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !