উখিয়া সেনা চেকপোস্টে অভিযান: সিএনজি থেকে ৯৯৩৫ পিস ইয়াবা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

উখিয়ার আর্মি ক্যাম্পের যৌথ বাহিনীর চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করার সময় সিএনজি চালক ও তার সহযাত্রী পালানোর চেষ্টা করেন। চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের দ্রুত আটক করেন।

পরবর্তীতে সিএনজি তল্লাশি করে মোহাম্মদ হেলাল উদ্দিন ও সহযোগী জলু মিয়ার পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !