নিজস্ব প্রতিবেদন :
আগামীকাল (রবিবার) শুরু হচ্ছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ২য় রাউন্ডের অন্যতম আকর্ষণীয় লড়াই। উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় মুখোমুখি হবে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়। তবে কোনো কারণে সময় পরিবর্তন হলে খেলা বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
গত বছরের সেমিফাইনালে ট্রাইব্রেকারে হারের তিক্ত স্মৃতি নিয়ে মাঠে নামবে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়। তাই সমর্থকদের মনে প্রশ্ন—পালং স্কুল কি পারবে এবার প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে, নাকি আবারও অঘটনের শিকার হবে?
মাঝমাঠে পালং স্কুলকে এগিয়ে নিতে থাকবেন BKFC প্লেয়ার সাইদুর রহমান রিপাত ও নাঈম মাহমুদ। আক্রমণভাগে থাকবেন বিভিন্ন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় আবদুল করিম, তামিম, হাসান জুবাইর ও সাহাবি। গোলবার রক্ষায় ভরসা করা হচ্ছে রক্ষণশীল মো. সাহেদ আলমের ওপর।
দলটির কোচ হিসেবে থাকবেন অভিজ্ঞ ও সুনামধন্য শিক্ষক আবুল শামা খোকন। সমর্থকদের খেলায় মাঠে এসে নিজেদের প্রিয় স্কুলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

