ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা ঠিক হয়নি: সালাহউদ্দিন আহমদ

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্ব নেওয়া ভুল সিদ্ধান্ত। তার মতে, দায়িত্বে না গিয়ে প্রেশার গ্রুপ হিসেবে থাকলেই তারা রাষ্ট্র নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারতো।

শনিবার ঢাকায় এক আলোচনায় তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় একসাথে সরকার ও বিরোধী দলে থাকা যায় না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারের সঙ্গে যুক্ত হলো, সেদিনই তারা কার্যকর ভূমিকা হারিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, নতুন সংকট সৃষ্টি নয়, ঐক্য ধরে রাখা এখন জরুরি। জবরদস্তি চাপিয়ে দিলে জাতির ক্ষতি হবে। পরিবর্তন রাতারাতি আসবে না।

জামায়াতকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, “সরকারি দল-বিরোধী দল নির্ধারণ করবে জনগণ, নাকি আপনারা? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন কেন না? বাহানা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্য জনগণ জানে।”


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !