স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, ভরি মূল্য দাঁড়াল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.664 গ্রাম) ১ হাজার ১৫৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হলেও পুনরায় মাত্র কয়েক দিনের ব্যবধানে এই সমন্বয় করা হলো। তবে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ১৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !