নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের মেরিন ড্রাইভে রামু ও উখিয়া উপজেলার সংযোগকারী রেজুখাল সেতুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সড়ক বিভাগ।
৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ সেতু দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজুখাল বেইলী ব্রিজের রেট্রোফিটিং কার্যক্রমের অংশ হিসেবে রাবার বিয়ারিং প্যাড পরিবর্তনের কাজ চলবে।
এই সময়ে সকল যানবাহন ও যাত্রীদের বিকল্প পথে যাতায়াতের অনুরোধ জানিয়েছে সড়ক বিভাগ।

