কক্সবাজার স্টেডিয়ামে দর্শকের ঢল, গেইট ভেঙে মাঠে প্রবেশ

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার জেলা স্টেডিয়ামে টেকনাফ বনাম রামু দলের ফাইনাল খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই খেলায় বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।


স্টেডিয়ামের মূল গেইটে ভিড় সামাল দিতে না পারায় দর্শকরা ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেইট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এতে হঠাৎ করে মাঠজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।


স্থানীয় ক্রীড়া প্রেমীরা জানান, দীর্ঘদিন পর কক্সবাজারে এ ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ও প্রবেশপথের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা ঘটে।


স্টেডিয়ামে উপস্থিত কর্মকর্তারা জানান, এই ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দর্শকদের শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগের আহ্বান জানানো হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !