নিজস্ব প্রতিবেদন :
বারবার অনিয়ম, নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার কারণে অবশেষে স্থগিত ঘোষণা করা হলো বহুল আলোচিত ডিসি ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়া অঙ্গনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রত্যাশা থাকলেও আয়োজকদের দুর্বলতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে টুর্নামেন্টটি পরিণত হয়েছে হতাশার প্রতীকে। সংশ্লিষ্ট মহল বলছে, সঠিক পরিকল্পনা ও কঠোর নিয়ন্ত্রণ ছাড়া জেলা পর্যায়ের এ ধরনের আয়োজন কোনোভাবেই সফল হতে পারে না।

