আরাকান আর্মির হাত থেকে রক্ষা, টেকনাফের ১৭ জেলে দেশে ফিরলেন

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটকের পর কৌশলে পালিয়ে দেশে ফিরেছেন ১৭ জেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা একটি ট্রলারে শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছালে কোস্টগার্ড হেফাজতে নিয়ে পরে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ ধরতে না যাওয়ার মুচলেকা নিয়ে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার বিকেলে সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণ সাগরে পাঁচটি ট্রলারসহ ৪০ জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। অন্ধকারের সুযোগে এক ট্রলার আরাকান সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে আসে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !