কক্সবাজারে টাস্কফোর্স অভিযানে দুই মাসে ৫৫৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই মাসে ৫৫৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ২০টি মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। টাস্কফোর্স প্রধান মেজর জেনারেল মিনহাজুল আলম জানান, মাদক দমন অভিযানে জনগণের সহযোগিতা অপরিহার্য।

সদস্য সচিব সোমেন মন্ডল বলেন, নজরদারি, সচেতনতা বৃদ্ধি ও দ্রুত বিচার—এই তিন লক্ষ্য সামনে রেখে অভিযান চলছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !