টেকনাফে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি

Ukhiyacox News
By -


 সাকিল হাসান :

টেকনাফে বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট দেখিয়ে ইউরিয়া সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। কৃষকরা জানান, সরকারি নির্ধারিত মূল্য ১,৩৫০ টাকার বদলে প্রতি বস্তা ১,৫০০–১,৬০০ টাকায় সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। অভিযোগ রয়েছে, ডিলাররা ইউরিয়া কিনতে গেলে অন্য সার ক্রয়ের শর্ত আরোপ করছেন।

ভুক্তভোগী কৃষকরা আরও জানান, কৃষি কর্মকর্তাদের বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কৃষি অফিস সূত্রে জানা যায়, অধিকাংশ ডিলার দোকানে মূল্য তালিকা টাঙানো হয় না, ক্রেতাদের রসিদও দেওয়া হয় না।

অভিযুক্ত ডিলাররা অভিযোগ অস্বীকার করলেও উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির বলেছেন, অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ নেই এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রমাণিকও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !