০-১ গোলে জয়ী পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়ায় ফুটবলে

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ ফুটবল ইভেন্টে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় দারুণ জয় ছিনিয়ে নিয়েছে। উখিয়া খেলার মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে প্রতিদ্বন্দ্বী রুমকা পালং দাখিল মাদ্রাসাকে ০-১ গোলে হারিয়ে জয়ী হয় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়।

ম্যাচের একমাত্র গোলটি আসে নাঈম মুহাম্মদের তৈরি করে দেওয়া বল থেকে। নাঈম বল সাজিয়ে দিলে দলের পক্ষে নির্ধারনী গোলটি করেন তামিম ফরোয়ার্ড খেলোয়াড়। মাঠে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন নাঈম।

এছাড়াও দলের খেলোয়াড় আব্দুল করিম, তামিম, সাহাবি, রনি, নাছির, শাহাদাত ও মাহির গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন। গোলরক্ষক হিসেবে রিফাত, সাকিব ও জুবাইর দলকে রক্ষা করেন একাধিক আক্রমণ থেকে।

খেলা জুড়ে মাঠে ছিল উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাস। প্রতিযোগিতার এই জয় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমকে পরবর্তী ধাপে এগিয়ে নিল।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !