নারী পর্যটকের গোপন ভিডিও ধারণে টিকটকার গ্রেপ্তার

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণের দায়ে রুবেল পাহলান (৩০) নামে এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, সকালে সৈকতে গোসলরত নারীদের ভিডিও করছিলেন রুবেল। বিষয়টি টের পেয়ে স্থানীয় ফটোগ্রাফাররা তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।স্থানীয় ফটোগ্রাফাররা অভিযোগ করেন, অভিযুক্তের মোবাইল থেকে একাধিক ভিডিও পাওয়া গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছিল।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের হয়রানি বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান কুয়াকাটায় নেই। আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !