নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের টেকনাফে র্যাবের কড়া অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিন মাদককারবারি ধরা পড়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন—রোহিঙ্গা নারী ইসমত আরা (২৪), আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়। তবে সহযোগী আসামি মো. হাসান (২৪) পালিয়ে যায়।
র্যাব-১৫ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

