রামুতে ট্রেন দুর্ঘটনায় যুবকের করুণ মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থার দাবি স্থানীয়দের

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (কোচ নং-৮২২) ট্রেনের নিচে পড়ে তার দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।


রেলওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, রামুর বিভিন্ন সংযোগ সড়ক ও রেললাইনের পাশে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড ও গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !