কক্সবাজারে নদী উচ্ছেদ অভিযানে বাধা, ভাঙচুর-অবরোধ

Ukhiyacox News
By -

 


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় বাঁকখালী নদীর উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটির যৌথ উচ্ছেদ অভিযান শুরু হলে দখলদাররা স্থানীয়দের সঙ্গে নিয়ে সড়ক অবরোধে নামে। এ সময় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ, রাস্তায় ভাঙচুর ও উচ্ছেদ অভিযানের এস্কেভেটরে হামলার ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীরা তাদেরও ঘিরে রাখে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সড়ক অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !