কক্সবাজার সৈকতে ঝাউগাছে ঝুলন্ত সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

Ukhiyacox News
By -

 

নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউগাছ থেকে স্থানীয় এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠসংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।


নিহতের নাম মোহাম্মদ আমিন (২৫)। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা।


কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পকেট থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !