চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জন নিহত

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারির দেওয়ানহাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও তার পুত্রবধূ শামিমা আকতার (৪০)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতরা সাবেক যোগাযোগমন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের স্বজন।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া জানান, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজি অটোরিকশা বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !