কক্সবাজারে প্যারাসেলিং রাইডে পর্যটক গাছে ঝুলে আহতের আশঙ্কা, ৫ প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশ

Ukhiyacox News
By -

 

নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার সমুদ্র সৈকতে অনিয়মিতভাবে প্যারাসেলিং পরিচালনার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ শনিবার (৩০ আগস্ট) দুপুরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে “স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস” পরিচালিত রাইডে এক পর্যটক দড়িসহ ঝাউগাছে আটকে দীর্ঘ সময় ঝুলে ছিলেন। পরে প্রতিষ্ঠানটির কর্মীরা তাকে উদ্ধার করে।


ঘটনার পর জেলা প্রশাসন রোববার (৩১ আগস্ট) থেকে সৈকত এলাকায় পরিচালিত ৫টি প্যারাসেলিং প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান জানিয়েছেন, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে গত ২০ মে প্যারাসেলিং রাইডে এক নারী পর্যটক সমুদ্রে পড়ে আহত হন। অতিরিক্ত ভাড়া আদায় ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আগে সতর্কতা জারি করা হলেও কার্যক্রম থামেনি।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !